ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০২:২৯ এএম

মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত ২

ছবি : সংগৃহীত, মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত ২

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। আহত দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কানকিরহাট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন মজুমদার কেশারপাড় গ্রামের বাসিন্দা এবং কেশারপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও মোশাররফ হোসেন একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কানকিরহাটের দিকে যাচ্ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চেয়ারম্যান, বিএনপি নেতা মোশাররফ হোসেন ও চালক গুরুতর আহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে রাতে মোশাররফ হোসেন মজুমদারের মৃত্যু হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মাইক্রোবাসটি উদ্ধার করেছে। মাইক্রোবাসের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত ২

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শাহজালালে চার ফ্লাইটে অভিযানে, স্বর্ণসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ