ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৯:৩১ পিএম

নীলফামারীর ডিমলা থানার ছাদের পলেস্তার ধসে এএসআই আহত 

নীলফামারীর ডিমলা থানার ছাদের পলেস্তার ধসে এএসআই আহত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা থানার জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা ধসে মো. মসলিম উদ্দিন নামে এক এএসআই আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন থানায় সেবা নিতে আসা এক বৃদ্ধ দম্পতিসহ তিনজন।

এ ঘটনায় পুলিশের সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে অকেজো হয়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) এবিএম ফয়জুল ইসলাম।

জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে ছাদের বড় একটি অংশের পলেস্তারা খুলে এএসআই মসলিম উদ্দিনের কাঁধের ওপর পড়ে। একই সময় কক্ষটিতে সেবা নিতে আসা বৃদ্ধ দম্পতিসহ তিনজন উপস্থিত ছিলেন। পলেস্তারা ধসে পড়ার পর আতঙ্কে থানায় থাকা পুলিশ সদস্য ও সেবাগ্রহীতারা ছোটাছুটি শুরু করেন।

আরও পড়ুন

জানা যায়, কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০জন থানার দোতলার পুলিশ ব্যারাকে রাতযাপন করেন। ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ চুইয়ে পানি পড়া ও পলেস্তারা খসে পড়ার মধ্যেই তাদের রাত কাটাতে হচ্ছে। ফলে ভবনটির নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপারকে অবহিত করেছি। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলা থানার ছাদের পলেস্তার ধসে এএসআই আহত 

নওগাঁর মান্দায় মসজিদে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

গাইবান্ধার পলাশবাড়ী গাইবান্ধায় গাড়ি চাপায় বৃদ্ধের মৃত্যু

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় বৈঠকে আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

৭১০ কোটিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে তোরেস

হিলিতে পুলিশি অভিযানে ৭ মাসে গ্রেফতার ৪৫২