ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৭:৩৮ পিএম

মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

চিত্রনায়িকা মারজান জেনিফা মা হয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী গত ১০ আগস্ট, রাত ১০টা ৩৩ মিনিটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মারজান জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটি প্রথম সন্তান। এসব তথ্য নিশ্চিত করেছেন জেনিফা নিজেই।

মা হওয়ার সুখবর জানিয়ে গতকাল নিজের ফেসবুকে দীর্ঘ একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মারজান জেনিফা। সেখানে তিনি জানিয়েছেন, ৩২ ঘণ্টা প্রসববেদনা সহ্য করার পর স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে মারজান জেনিফা বলেন, “আলহামদুলিল্লাহ ১০ আগস্ট, রাত ১০টা ৩৩ মিনিটে রাজপুত্রের মা হলাম। ৩২ ঘণ্টা লেবার পেইন সহ্য করে নরমাল ডেলিভারির মাধ্যমে মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব।”

প্রথমবার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অনুভূতি বর্ণনা করতে গিয়ে মারজান জেনিফা বলেন, “একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান, তখন সেই মুহূর্তে জীবনের সব কষ্ট, ভয়, দুশ্চিন্তা ও অশ্রু যেন এক নিমিষেই আনন্দ ও ভালোবাসায় পরিণত হয়।”

নিজের দীর্ঘ প্রসবযন্ত্রণার কথা উল্লেখ করে মারজান জেনিফা বলেন, “৩২ ঘণ্টার সেই সময় কেটেছে অসহ্য প্রসববেদনা, অপেক্ষা, দুশ্চিন্তা ও অশ্রুর মধ্য দিয়ে। একপর্যায়ে মনে হয়েছিল আর পারছি না। তবে সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখে ও বুকে জড়িয়ে ধরার পর আগের সব কষ্ট সার্থক মনে হয়েছে।

একজন মায়ের ত্যাগের কথা স্মরণ করে মারজান জেনিফা বলেন, “মা হওয়া যে কতটা ত্যাগ, কতটা সাহস, কতটা ধৈর্য আর কতটা নিঃস্বার্থ ভালোবাসার নাম, আজ নিজের শরীর দিয়ে, নিজের জীবন দিয়ে অনুভব করলাম।”

আরও পড়ুন

সন্তান জন্মের সময়ে তার পাশে থাকা স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “যারা আমাকে সাহস দিয়েছেন, তার কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন এবং তার ও সন্তানের জন্য দোয়া করেছেন, সবার প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।”

নতুন পরিচয় নিয়ে উচ্ছ্বসিত মারজান জেনিফা বলেন, “আজ আমি শুধু একজন নারী নই, আমি একজন মা। আর এই পরিচয়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গর্বের পরিচয়।”

ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মারজান জেনিফা। তিনি জানান, আল্লাহ যেন তার সন্তানকে সুস্থ, নেক, সৎ, জ্ঞানী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলেন এবং তার জীবন ভালোবাসা, শান্তি, সফলতা ও কল্যাণে পরিপূর্ণ করেন।

আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন মারজান জেনিফা। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

বগুড়ার নন্দীগ্রামে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৩৪ দিনে শাহজালাল মাজারের দানবক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

দিনাজপুরের কাহারোলে পাটের উৎপাদন ভালো হওয়ায় পাট চাষিরা খুশি

বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টায় জাতিসংঘের উদ্বেগ

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’