ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৪:২২ পিএম

টাঙ্গাইলে শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

টাঙ্গাইলে শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে শিশু কন্যাকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার আনাতাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে পুলিশ মা ও শিশুর লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- ওই গ্রামের রাজিব মিয়ার স্ত্রী কণিকা আক্তার (২৪) এবং তাদের মেয়ে রাজিয়া (১১)।

আরও পড়ুন

সূত্র জানায়, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। কণিকার স্বামী রাজিব সিলেটে থাকেন। কণিকা আক্তার তার শিশুকন্যা রাজিকে গলা টিপে হত্যা করে। পরে নিজে আত্মহত্যা করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন

কক্সবাজারে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৪

যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভারতের অগ্নিবীর প্রকল্পে নিয়োগের দাবিতে আন্দোলনে নেপালি তরুণরা