ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০২:৫৩ পিএম

বগুড়া শাহ ফতেহ আলী ব্রিজের নিচের আবর্জনা পরিষ্কারে বিডি ক্লিন ও সিটি কর্পোরেশন

বগুড়া শাহ ফতেহ আলী ব্রিজের নিচের আবর্জনা

অনলাইন ডেস্ক : বগুড়ার দৃষ্টিনন্দন শাহ ফতেহ আলী ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিডি ক্লিন ও বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্রিজের নিচে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে ব্রিজের নিচে ময়লা-আবর্জনা জমে থাকায় জায়গাটি অনেকটা ভাগাড়ে পরিণত হয়েছিল। দৃষ্টিনন্দন একটি ব্রিজ নির্মাণের পরও নিচে ময়লার স্তূপ পড়ে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ব্রিজের নিচের ময়লা-আবর্জনা অপসারণে মাঠে নামে বিডি ক্লিন ও বগুড়া সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়।

আরও পড়ুন

বিডি ক্লিনের পক্ষ থেকে দৈনিক করতোয়াকে জানানো হয়, দৃষ্টিনন্দন একটি ব্রিজের নিচে ময়লার ভাগাড় পড়ে থাকাটা শহরবাসীর জন্য দৃষ্টিকটু। তাই জায়গাটিকে পরিচ্ছন্ন ও সুন্দর করার পাশাপাশি নদীর স্বাভাবিক গতিশীলতা বাড়াতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, নিয়মিতভাবে ব্রিজের নিচের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে এবং সেখানে যাতে নতুন করে ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শাহ ফতেহ আলী ব্রিজের নিচের আবর্জনা পরিষ্কারে বিডি ক্লিন ও সিটি কর্পোরেশন

আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক : এনডিটিভি

সিলেটে হাম উপসর্গ আরও দুই শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

নেত্রকোনার কলমাকান্দায় সংঘর্ষে আহত ৫০

রাজধানীর কদমতলীতে অস্ত্রসহ গ্রেফতার ৪