বগুড়ার মালতিনগরে আগুন থেকে রক্ষা পেল বেশ কয়েকটি প্রতিষ্ঠান
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের মালতিনগর বকশিবাজার এলাকায় আগুন থেকে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান। সেখানে একটি বৈদ্যুতিক পোল থেকে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বগুড়ার কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। এতে রক্ষা পায় ওই ব্যবসায় প্রতিষ্ঠান গুলো।
প্রতক্ষদর্শীরা জানান, আজ সোমবার (১০ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে মালতিনগর বকশিবাজার এলাকায় মো. ডিনারের মালিকানাধীন আটা ও মশলা ভাঙ্গার মিলের বৈদ্যুতিক তারের সাথে বৈদ্যুতিক পোলের সংযোগ দেয়া আছে। সেই সংযোগ তারে হঠাৎ করে আগুন লেগে ছড়িয়ে পড়তে থাকে। এসময় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দেয়।
পরে লোকজন বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি নিয়ে দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে।
আরও পড়ুনবগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লেগেছিল।
কিন্ত এই আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আগুন সময়মত না নিভাতে পারলে আশেপাশের বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষতি হতো।
মন্তব্য করুন



_medium_1786375434.jpg)





_medium_1786363320.jpg)