ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৮:১২ পিএম

শুটিংয়ে বিপত্তি, ভুল করে নথ গিলে ফেললেন শেহনাজ গিল

শুটিংয়ে বিপত্তি, ভুল করে নথ গিলে ফেললেন শেহনাজ গিল

শুটিং সেটে হঠাৎই বিপত্তিতে পড়লেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শুটিংয়ের সময় আচমকাই নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায় তাঁর। বিষয়টি বুঝে ওঠার আগেই সেটি গিলে ফেলেন অভিনেত্রী। মুহূর্তেই শুটিং সেটে তৈরি হয় উদ্বেগের পরিস্থিতি।

ঘটনার একটি ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শেহনাজ। ভিডিওতে দেখা যায়, দৌড়ে একটি শট দিতে যাওয়ার সময় হঠাৎ তাঁর নাকের নথ খুলে মুখে ঢুকে যায়। এরপর শেহনাজকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়।

পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তাঁর কাছে ছুটে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেবা। সেটের অন্য সদস্যরাও সাহায্যের জন্য এগিয়ে আসেন। সৌরভকে শেহনাজের পিঠে চাপড় দিতে দেখা যায়, যাতে গলায় আটকে থাকা নথটি বেরিয়ে আসে।

হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ। শরীরেও অস্বস্তি অনুভব করছিলেন তিনি। তবে পরিস্থিতির মধ্যেও কাজ থামাননি অভিনেত্রী। কষ্ট ও অস্বস্তি সামলে শুটিং চালিয়ে যান তিনি।

আরও পড়ুন

ভিডিওটি প্রকাশ্যে আসার পর শেহনাজের পেশাদারিত্বের প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা। অনেকেই তাঁর কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করলেও কেউ কেউ এমন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, কাজের চেয়ে নিজের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

শেহনাজকে সর্বশেষ দেখা গেছে ‘ইশকনামা’ ছবিতে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমের মধ্যে বিষধর সাপের কামড় সাপ নিয়ে হাসপাতালে হাজির স্বজনরা

শুটিংয়ে বিপত্তি, ভুল করে নথ গিলে ফেললেন শেহনাজ গিল

কারাগারে ভাইরাল মিজান

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৩

কক্সবাজারে সীমান্তে অস্ত্র-গোলাবারুদসহ ২ লাখ ৪৬ হাজার ইয়াবা জব্দ

বগুড়ার সান্তাহারে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ