অর্থের জন্য কারো পড়াশোনা হবে না বর্তমান সরকার সেটা বিশ্বাস করে না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এম পি বলেছেন অর্থের জন্য কারো পড়াশোনা হবে চিকিৎসা হবে না বর্তমান সরকার সেটা বিশ্বাস করে না। নিজেদের স্বার্থসংরক্ষণের জন্য ঐক্য বদ্ধ থাকতে হবে। তাহলে প্রত্যেকটা অধিকার আাদায় সুন্দর ও সহজ হবে।
মনে রাখবেন ঐক্যের কোন বিকল্প নাই। আপনার অধিকার যদি আদায় করতে চান তাহলে ঐক্য বদ্ধ থাকতে হবে। আজ রোববার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক আদিবাসী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর-৬ আসনের (নবাবগঞ্জ হাকিমপুর বিরামপুর ও ঘোড়াঘাট) আদিবাসী সমাজ উন্নয়ন সমূহের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি মিকায়েল টুডু।
আরও পড়ুনআদিবাসী ধাত্রীদের সম্মান : জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার ওসি আব্দুল কুদ্দুস জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন বিরামপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি সুশীল হাসদা হাকিমপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক সভাপতি বাদল তিগ্যা ঘোড়াঘাট আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মাইকেল হেমব্রম নবাবগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বাবলু টুডু শিক্ষার্থী শিল্পী আকতার প্রমূখ। বক্তারা তাদের দাবী ও অধিকার আদায়ের উপর বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন







