ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১২:০৩ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে পানশী নৌকাবাইচ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে পানশী নৌকাবাইচ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে  ঐতিহ্যবাহী পানশী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা সেঞ্চুরি ক্লাবের আয়োজনে ফুলজোড় নদীর ব্রিজ সংলগ্ন স্থানে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচে বিভিন্ন এলাকার প্রতিযোগী নৌকা অংশ নেয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি মো. আয়নুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. একরামুল, শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।

আরও পড়ুন

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আল মদিনা এক্সপ্রেস। দ্বিতীয় স্থান অর্জন করে হাড়ি ভাঙা এক্সপ্রেস এবং তৃতীয় সেভেন স্টার। পরে বিজয়ীদের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা প্রথম পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৮০ হাজার টাকা

১

লোকসানে আগাম জাতের আমন চাষিরা

২

কর্ণফুলী গ্রুপে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৩

বগুড়ার ধুনটে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতা গ্রেফতার

৪

শিবচরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

৫

জয়পুরহাটের আক্কেলপুরে ক্যানেল থেকে নারীর মরদেহ উদ্ধার

৬