ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৮:৫৬ পিএম

বগুড়ার স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি নুর ইসলামের জামিন নামঞ্জুর

বগুড়ার স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি নুর ইসলামের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে (৯) ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত হাজতি আসামি নুর ইসলাম ওরফে নুনু শেখের (৪৫) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। সে সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি শেখপাড়ার মৃত আফছার আলীর ছেলে। আজ রোববার (৯ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সন্ধ্যায় লম্পট নুনু শেখ তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে চানাচুর দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাড়িতে এসে ঘটনা তার মাকে জানায়। ওই ছাত্রীর বাবা সারিয়াকান্দি থানায় এই মামলা দয়ের করলে পুলিশ আসামিকে গ্রেফতার করে।

আরও পড়ুন

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. বিনয় কুমার দাষ (বিশু)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি নুর ইসলামের জামিন নামঞ্জুর

নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাজ্য যৌথভাবে কাজ করবে

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত একটি উদ্ধার

রাষ্ট্রপতির শপথ গ্রহণের অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন