ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৮:০৬ পিএম

মোহনগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক, ১ মাসের কারাদণ্ড

মোহনগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক, ১ মাসের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে ২৫ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ জহিরুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে জহিরুলকে আটক করা হয়।

আজ রোববার (৯ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

জহিরুল ইসলাম মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

আরও পড়ুন

পুলিশ জানায়, জহিরুল চিহ্নিত মাদকসেবী ও কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, জহিরুলকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রোববার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক, ১ মাসের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে বিষপানের ১৭ দিন পর তরুণ শামীম হোসেনের মৃত্যু

ভাতের হোটেলের ভাইরাল মিজান গ্রেফতার

নারায়ণগঞ্জে ঋণের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

হেফাজতের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী