ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৮:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান মিলেছে। ওই কারখানা থেকে জব্দ হয়েছে ৪৩ লাখ ৪৫ হাজার ৬শ’ জাল ভারতীয় রুপি এবং জাল মুদ্রা তৈরির বিভিন্ন সরঞ্জাম। অভিযানে ঘটনাস্থল থেকে গ্রেফতার হয়েছে দু’জন।

গ্রেফতারকৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম(৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর  ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)। তবে অভিযানকালে ওই চক্রের মূলহোতা খান সাহেব (৪০) নামে এক ব্যক্তি পালিয়ে যায়।

গতকাল শনিবার রাত ১১টায় গোপন খবরের ভিত্তিতে বালুবাগান মহল্লার একটি তিনতলা ফ্লাটবাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান চালায় র‌্যাব। আজ রোববার (৯ আগস্ট) বেলা সোয়া ২টায় র‌্যাব-৫ ব্যাটালিয়ন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে বিষপানের ১৭ দিন পর তরুণ শামীম হোসেনের মৃত্যু

ভাতের হোটেলের ভাইরাল মিজান গ্রেফতার

নারায়ণগঞ্জে ঋণের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

হেফাজতের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় কলেজ শিক্ষক কারাগারে