ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৫:৫০ পিএম

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রদেশটির কর্তৃপক্ষ। দাবানলের কারণে ওকানাগান লেক অববাহিকার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রদেশটিতে একযোগে ১০০টিরও বেশি সক্রিয় দাবানল ছড়িয়ে পড়ায় এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন ব্রিটিশ কলম্বিয়ার প্রাদেশিক প্রধান ডেভিড ইবি। তীব্র তাপদাহ, শুষ্ক ঝড়ো হাওয়া এবং দীর্ঘস্থায়ী খরার কারণে এসব দাবানলের প্রায় অর্ধেকই এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

প্রদেশটির পুরো সামারল্যান্ড শহরে বসবাসকারী ১২ হাজার এবং পার্শ্ববর্তী পিচল্যান্ডসহ আশপাশের এলাকা থেকে আরও প্রায় আট হাজার বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন

ডেভিড ইবি বলেন, বহু পরিবার অকল্পনীয় ও দুঃসহ দিন পার করছে। ঘরবাড়ি হারিয়েছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আবার অনেকেই তাদের প্রিয়জনদের খবরের জন্য অপেক্ষা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

কলকাতায় মমতার গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতাম

মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার