ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০১:৪৬ পিএম

নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে বগুড়ায় মিডিয়া ওরিয়েন্টেশন

নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে বগুড়ায় মিডিয়া

মফস্বল ডেস্ক : নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে ‘Her Vote, Her Seat’ শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় বগুড়ায় জেলা পর্যায়ে দিনব্যাপী মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৮ আগস্ট) শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ইউএন উইমেন ও জাতিসংঘের নির্বাচন সহায়তা কর্মসূচির সহায়তায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (WADA) ক্যাম্পেইনটি বাস্তবায়ন করছে।

এতে সরকারি শাহ্ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক এমদাদুল হক, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের টিম লিড মোঃ আব্দুল মুকিত,মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি খোরশেদ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তাঞ্জিমা আখতার, বগুড়া উইমেন বিজনেস কর্নারের সভাপতি তাহমিনা

পারভীন শ্যামলী, দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার স্মৃতি সঞ্চয়িতা অর্থী, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা,'Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুল কাইয়ুম সহ গণমাধ্যমকর্মী,স্থানীয় নেতা, রোল মডেল, ক্যাম্পেইন স্পোকসপারসন, যুব প্রতিনিধি ও কমিউনিটি স্টেকহোল্ডাররা অংশ নেন।

আরও পড়ুন

 

 

 

গণমাধ্যমকর্মী মিজানুর রহমান ও খোরশেদ আলম ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন।

ওরিয়েন্টেশনে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ, জেন্ডার-সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে বার্তা প্রচার, অনলাইন হয়রানি ও ভুল তথ্য মোকাবিলা এবং নারীর অংশগ্রহণ বাড়াতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্যাম্পেইন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য ও সুযোগের সমান প্রবেশাধিকার, রাজনীতিতে নারীর দৃশ্যমান উপস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে বগুড়ায় মিডিয়া ওরিয়েন্টেশন

 ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ

মানিকগঞ্জে শহিদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 হরমুজ প্রণালি খুলতে কঠোর শর্ত ইরানের

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ