নীলফামারীর ডিমলায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় যৌতুকের দাবিতে গৃহবধূ সুমনা আক্তারকে(২০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মা জেসমিন আক্তার বাদি হয়ে স্বামী ছিপাত হোসেনসহ(২১) ৪ জনের বিরুদ্ধে ডিমলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
জানা যায়, নিহত সুমনা আক্তার উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটী গ্রামের হাসানুর রহমানের মেয়ে। প্রায় দুই বছর আগে ডিমলা সদর ইউনিয়নের পচারহাট গ্রামের মোবারক হোসেনের ছেলে ছিপাত হোসেনের সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সুমনার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল।
টাকা না দেওয়ায় বিভিন্ন সময় সুমনাকে মারধর ও নির্যাতন করা হতো। গত শুক্রবার দুপুরে ছিপাত হোসেনসহ তার পরিবারের লোকজন সুমনাকে ফের মারধর করে। একপর্যায়ে সুমনা অচেতন হয়ে পড়লে তাকে স্বামীর বসতঘরের তীরের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে রয়েছে। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুননিহতের মা জেসমিন আক্তার জানান, মৃত্যুর প্রায় সাত দিন আগে সুমনা বাবার বাড়িতে এসে কান্নাকাটি করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের কথা জানায়। যৌতুকের টাকা নিয়ে শ্বশুর বাড়িতে না গেলে তাকে মেরে ফেলার আশঙ্কার কথাও সে মাকে জানিয়েছিল।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী বলেন, নিহতের মা বাদি হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। মামলার পর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে।
মন্তব্য করুন


_medium_1786196863.jpg)


_medium_1786195150.jpg)



