ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৩:৫৭ পিএম

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নদী তীরবর্তী তিনটি গ্রামের বাসিন্দারা।

আজ শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেন্দিপুরে বালু উত্তোলনের সরকারি ইজারা নিয়ে আশুগঞ্জ সীমান্তে ঢুকে অবৈধভাবে প্রতিদিন অর্ধশত ড্রেজার দিয়ে বালু তুলছে। এতে কৃষিজমি, তাপবিদ্যুৎকেন্দ্র, বিদ্যুতের জাতীয় সঞ্চালন টাওয়ারসহ বসতবাড়ি বিলীন হওয়ার উপক্রম হচ্ছে। স্থানীয়রা জানান, এর প্রতিবাদে গত বৃহস্পতিবার মানববন্ধন করার পর থেকে তাদের ওপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন জানান, সম্প্রতি অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হলেও সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তবে একটি বাল্কহেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বর্তমানে অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

দিল্লিতে বসে হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, যুবক আটক

জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না : বিরোধীদলীয় নেতা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

রংপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, আহত ৫