ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০৮:৩৩ পিএম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সাংগঠনিক ভাবে গতিশীল করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদল ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সর্বশেষ ২০২১ সালে শফিউল আলম সুমন কে আহ্বায়ক, আব্দুর রউফ রুবেলকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও আরিফুল ইসলাম মজনুকে যুগ্ম-আহ্বায়ক করে উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি গঠণ করা হয়। একই সময়ে গোলাম রব্বানীকে আহ্বায়ক ও মেহেদী হাসান শাহীনকে যুগ্ম আহ্বায়ক করে পৌর যুব দলের কমিটি ঘোষনা করা হয়।

পরবর্তীতে ২০২২ সালে শফিউল আলম সুমন নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা যুবদলের বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু বলেন, যুবদলকে সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বগুড়া জেলা কমিটি। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশালী করার লক্ষ্যেই জেলা যুবদল এ সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়