ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০৮:১৬ পিএম

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. নূর ইসলাম (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৭৬ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১নং ওয়ার্ডের শিবগঞ্জ বাজার টু গোস্তহাটি হিরণবন সড়কের উত্তর পাশে অবস্থিত মো. নূর ইসলামের পানের দোকানে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মো নূর ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্য পারপূগী গ্রামের মৃত বিশু মোহাম্মদের ছেলে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এবিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম রসুল বলেন, মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। মাদক কারবারের সাথে জড়িতদের কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী