ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০৭:৪৪ পিএম

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্কসৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে এই চুক্তিটি সম্পন্ন হয়।

সৌদি গেজেট জানিয়েছে, চুক্তিতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বাক্ষর করেন।

চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও তার পাশে দাঁড়ানোর কাঠামোর মধ্যে থাকবে।

চুক্তির মাধ্যমে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো বাড়ানোর পাশাপাশি যৌথ প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্য নেয়া হয়েছে।

আরও পড়ুন

সম্মেলনে তিন নেতা নিজেদের দীর্ঘদিনের সম্পর্ক, অভিন্ন স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

 

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান বলেছে, এই চুক্তি তিন দেশের নিরাপত্তা জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও বৃহত্তর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ

যেমন অন্তর চান আল্লাহ

সরকার গণভোটের অধিকার চুরি করেছে : নাহিদ ইসলাম

সময়ের আগেই কি ফরজ নামাজ পড়া যায়?

আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, লাগবে না অভিজ্ঞতা