ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৩:৫১ পিএম

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু , ছবি: সংগৃহীত।

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন ঢাকাতেই। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬০ জন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৬৪ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৬০ জন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

ব্যুরো বাংলাদেশে নিয়োগ, মাসিক বেতন ৭৫ হাজার টাকা

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ওয়ালটনে ম্যানেজার পদে নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস