ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৩:২৪ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু 

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু  ছবি: প্রতিকী ।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাই রদশা দাসকে (৪৫) গুরুতর আহত অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া গ্রামের জালিয়া (দাস) পাড়ায় গত ৫ আগস্ট বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রামবাবু সাধুর বড় ছেলে ভূষণ দাসের পরিবার ও ছোট ছেলে রদশা দাসের পরিবারের মধ্যে প্রায়ই বিভিন্ন ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বাবার মুক্তিযোদ্ধার ভাতার টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে চরম দ্বন্দ্ব বিরাজ করছিল। ছোট ভাই রদশা রায়ের পুকুরের মাছ পার্শ্ববর্তী বড় ভাইয়ের জমিতে গেলে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় মাছগুলো মারা যায়।

বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাস মাছগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে আসলে গত ৫ আগস্ট বুধবার সকালে ছোট ভাইয়ের স্ত্রী বকাবকি করে। এরই জের ধরে বড় ভাই ভূষণ দাস ও তার ছেলে অনিমেশ দাস গত ৫ আগস্ট বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টায় বাজার থেকে ফেরার সময় ছোট ভাইয়ের পথরোধ করে কথা কাটাকাটির এ পর্যায়ে ব্যাপক মারপিট করে। এতে গুরুতর আহত হলে পথচারী এবং বড় ভাই ও ভাতিজা গুরুতর আহত অবস্থায় রদশা দাসকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করলে সেখানেই চিকিৎিসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন তিনি। 

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় একটি মামলা হলে সাবিত্রী দাসকে গ্রেফতার করা হয়েছে। ভূষণ দাস ও ছেলে অনিমেশ দাস পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু 

দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ৪

জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৬ জন

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের সামনে সেই পুরনো বাংলাদেশ

বগুড়ায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

দুই সপ্তাহ বন্ধ থাকার পর চালু ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল