ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৩:১৫ পিএম

জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৬ জন

জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৬ জন

দেশে জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩৮ জন মোটরসাইকেল চালক ও আরোহী, যা মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ। এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন ১০৬ জন পথচারী এবং ৫১ জন যানবাহনের চালক ও সহকারী। প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে বেশি ১৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৫ জন। একই সময়ে দেশে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেলপথের দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। সংগঠনটি নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরির উদ্যোগ জোরদার এবং যানবাহনে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৬ জন

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের সামনে সেই পুরনো বাংলাদেশ

বগুড়ায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

দুই সপ্তাহ বন্ধ থাকার পর চালু ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

হরমুজ সংকট সমাধানে সমঝোতার পথে ইরান-ওমান

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন