ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৬ ০৫:৫৭ পিএম

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগর প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর‘ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৫ আগস্টসকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জাদুঘরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেছেন। এক পর্যায়ে তিনি প্রদর্শনীতে রাখা একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ডও শোনেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংরক্ষিত আলোকচিত্রঐতিহাসিক দলিলস্মারক এবং ঘটনাপ্রবাহভিত্তিক বিভিন্ন প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রীসামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাজুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসসংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও শহিদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্টথেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার