ভিডিও বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৬ ১০:৪২ এএম

ঢাবিতে শিবিরের গণজমায়েত

ঢাবিতে শিবিরের গণজমায়েত

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), সরকারি মাদ্রাসা-ই ঢাকা আলিয়া ও ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার (৫ আগস্ট) ছাত্র গণজমায়েত কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এদিন সকাল ৯টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত একটি বিশাল মিছিল ও ছাত্র জমায়েতের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ জানানোর কথা থাকলেও তা বিলম্ব হয়। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল ৭টা থেকেই ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন। এসময় তাদের মাথায় একই রঙের ক্যাপ দেখা গেছে।

এছাড়া, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। পরে পৌনে ১০টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে অবস্থান নেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি তখন বলেছিলেন, বুধবার (আজ) সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসির রাজু ভাস্কর্য পর্যন্ত এক বিশাল মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি সরকারকে দায়ী করেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বর্তমান শাসনব্যবস্থা বেশিদিন স্থায়ী হবে না।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ভিন্ন মতের অনুসারীদের ওপর এ ধরনের ধারাবাহিক হামলা চলতে থাকলে তা সরকারের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে শিবিরের গণজমায়েত

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতি

৫ আগস্ট আনন্দের ও বিজয়ের দিন: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক: ড. ইউনূস