"স্মৃতিতে অমলিন ৩৬ জুলাই" বাস্তবায়ন কমিটি
বগুড়ায় শহীদ খোকন পার্কে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপিত
শহর প্রতিনিধি: "স্মৃতিতে অমলিন ৩৬ জুলাই" কর্মসূচি বাস্তবায়ন কমিটির আয়োজনে বগুড়ায় শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত হয়েছে আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্য ভিডিও প্রদর্শনী ও স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপনে ছিল এ আয়োজন ৷
মঙ্গলবার রাতে সাতমাথার শহিদ খোকন পার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বগুড়া-০৬ সদর আসনের সংসদ সদস্য , জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক ছিলেন মুখ্য আলোচক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন ।
আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, আদালতের পিপি সাইফুল ইসলাম। আলোচকবৃন্দ তাদের আলোচনায় শহীদদের স্মরণ করেন। আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সময়ের স্মৃতিচারণা করেন ।
আরও পড়ুনআলোচনা শেষে ৫ জন শহিদ পরিবারের মাঝে জুলাই স্মৃতি স্মারক প্রদান করা হয়। শহিদ রাতুলের পিতা জিয়াউর রহমান, শহিদ কমরউদ্দিন খা বান্গির মাতা, শহিদ শিমুল মন্ডলের স্ত্রী, শহিদ মাহাফুজের বড়ভাই, শহিদ সেলিমের ভাই উজ্জ্বল দের হাতে জুলাই সম্মাননা স্মারক হস্তান্তর করেন প্রধান অতিথি জাতীয় সংসদের বগুড়া-০৬ সদর আসনের সংসদ সদস্য , জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ অতিথিবৃন্দরা৷
আয়োজকরা জানান তাদের এই আয়োজনের লক্ষ্য উদ্দ্যশ্য ছিল নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সমৃদ্ধ করা এবং উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রচেষ্টা। আয়োজক কমিটির আহবায়ক সাকিব খানের সভাপতিত্বে স্মৃতিচারণা করেন সদস্য সচিব আজিম উদ্দিন। এরপর নিজেদের জুলাইস্মৃতি বর্ণানা করেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব, ছাত্র অধিকার পরিষদ নেতা মিজানুর রহমান পলাশ, আহত জুলাই যোদ্ধা সাব্বির আহমেদ, জাকির। অতিথি বৃন্দের আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের দুর্লভ আলোকচিত্র, প্রামাণ্য ভিডিও এলইডি পর্দায় প্রদর্শন করা হয়৷
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








