ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৬ ১২:১৮ এএম

কুড়িগ্রামে জেলে সেজে মাদককারবারিকে ধরল পুলিশ

কুড়িগ্রামে জেলে সেজে মাদককারবারিকে ধরল পুলিশ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের কচাকাটা থানায় জেলে সেজে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম দুলু মিয়া(৪৮)। গতকাল সোমবার দিবাগত রাতে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চর নারায়ণপুরের চৌদ্দঘুড়ির দুর্গম যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে দুলু মিয়া(৪৮), জাকির আলী(৩৬) ও হানিফ মিয়া(৩৮) মাদক কারবার চালিয়ে যাচ্ছিলো। প্রযুক্তির সহায়তায় কচাকাটা থানা পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। তাদেরকে ধরতে পুলিশ জেলের ছদ্মবেশে সারাদিন নদীতে অবস্থান করে।

অবশেষে রাত ১১টায় মাদক কারবারি দুলু মিয়াকে গ্রেফতার করা হয়। অপর দুই মাদক কারবারি হানিফ ও জাকির আলী সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে পালিয়ে যায়। এসময় ৮৫পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর আগেও পুলিশ একাধিকবার তাদেরকে গ্রেফতারের চেষ্টা করে। পলাতক দুইজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতা ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে চর নারায়ণপুর উত্তরবঙ্গের অন্যতম মাদক চোরাচালান রুটে পরিণত হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টাইফুনে লন্ডভন্ড জাপান, ১৯ লাখের বেশি মানুষকে সরানোর নির্দেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জাপানে আটকে আছেন শমিত সোম, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ফুটো তেলের লরি, মহাসড়কে ছড়াল তেল