ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০১:০৯ পিএম

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত 

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত  , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ওমান উপকূলসংলগ্ন হরমুজ প্রণালিতে অজ্ঞাত এক বস্তুর আঘাতে একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। খবর এএফপির।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানায়, জাহাজটি একটি ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটির নাম প্রকাশ করা হয়নি। এছাড়া এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন

ইউকেএমটিও জানায়, ঘটনাটি ওমানের আল খাসাব শহরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭ কিলোমিটার) দূরে হরমুজ প্রণালিতে ঘটেছে। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা

ছাত্রদলের উদ্যোগে জবিতে মৌসুমি ফল উৎসবের আয়োজন

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে