ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ১১:০১ পিএম

বগুড়ার গাবতলীতে জমি জবরদখল গাছকাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

বগুড়ার গাবতলীতে জমি জবরদখল গাছকাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : গাবতলীতে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি জবরদখল, গাছকাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) বগুড়ার গাবতলী পৌরসভার তরফদার পাড়ার এস্কেন্দার হোসেন এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সুমন তরফদাররা স্থানীয় প্রভাবশালী ও দলীয় ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তার পৈতৃক সম্পত্তি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে এবং জোরপূর্বক ঘর নির্মাণ, ফলবান গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

আদালত অবমাননা করে প্রতিপক্ষরা এমন অপতৎপরতা চালিয়ে যাওয়ায় এবং থানায় মিথ্যা অভিযোগের মামলা দিয়ে তাকে ও তার পরিবারকে অবরুদ্ধ ও হয়রানি করায় তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী এস্কেন্দার হোসেন এই জবরদখল, হামলা ও মিথ্যা অভিযোগের মামলার নিরপেক্ষ তদন্তপূর্বক প্রশাসনিক হস্তক্ষেপ ও সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে জমি জবরদখল গাছকাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে বগুড়া সাতমাথায় ছাত্রদলের মিছিল

বগুড়ায় হকারদের জায়গায় গাড়ি পার্কিং, যা বললেন সিটি প্রশাসক

রংপুরে মানবতাবিরোধী মামলার সাক্ষীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

বগুড়ার সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি, থানায় অভিযোগ

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার