লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
গ্রেফতারকৃত জীবন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে একইদিন ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলা করছিল। এসময় জীবন মিয়া প্রতিবেশী ওই শিশুকে ডেকে ফাঁকা একটি টিনশেড ঘরে ধর্ষণ করে পালিয়ে যায়।
আরও পড়ুনপরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারকে জানালে, তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদি হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জীবন মিয়ার বিরুদ্ধে মামলা করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম সরদার জানান, গ্রেফতারকৃত জীবন মিয়াকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
মন্তব্য করুন







