বগুড়ায় কাফেলা হোটেল এন্ড রেস্টুরেন্টের ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের হোটেলপট্টি এলাকায় অবস্থিত কাফেলা হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে। আজ সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত রেস্টুরেন্টে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা যায়।

এছাড়াও রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর, প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা, খাদ্যকর্মীগণ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়। তাছাড়াও রান্নাঘরে ইঁদুর, তেলাপোকার অস্তিত্ব পাওয়া যায়।
আরও পড়ুনএসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদেঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








