ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৪:১৪ পিএম

দীপা হত্যার তদন্ত ও বিচারের দাবি

বগুড়ায় আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়ায় আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধনছবি: দৈনিক করতোয়া ।

শহর প্রতিনিধি : সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) বিজ্ঞান ভবনের সামনের সড়কে আজিজুল হক কলেজ পরিবারের আয়োজনে মানববন্ধনে অংশ নেন নিহত দীপার সহপাঠী, পরিবারের সদস্য এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে পরিবারের পক্ষে ফজলুর রহমান বলেন, নিহত দীপার হত্যা মামলার এজহারভুক্ত আসামিদের প্রায় সাত দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ ধরতে পারেনি। কোন একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্ত চাই। 

বড় বোন সাবিনা ইসলাম জানান, দীপার সাথে সর্বশেষ কোরবানির  ঈদে তার কথা হয়। পরিবারকে সে জানিয়েছিল সে রংপুরে চাকরি করছে। সে দ্বিতীয় বিয়ে করে যে মালগ্রামে থাকছে তা তারা জানতেন না। মৃত্যুর খবর পেয়ে তারা যখন তার মরদেহ দেখেন তখন তার হাতের রগ কাটা ছিল বলে উল্লেখ করেন। এছাড়াও, তার গলার রশিসহ ঘরের পরিবেশ দেখে তাদের দৃঢ় সন্দেহ এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড । 

নিহত দীপার শিক্ষক, সহপাঠীরা মানবন্ধনে বক্তব্যে জানান, তিনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু রহস্য যেন উন্মোচন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। দীপার হত্যা না আত্মহত্যা তা ধোঁয়াশায় না রেখে ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশসহ সার্বিক বিষয়ে তদন্ত করে আইনের শাসন নিশ্চিত করারও তাগিদ দেন তারা। 

আরও পড়ুন

মানবন্ধনে উপস্থিত ছিলেন-তানজিলা ইয়াসমিন দীপার শিক্ষক প্রফেসর আনোয়ারুল হক চৌধুরী, সহকারী অধ্যাপক আবু সাঈদ, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম, সহপাঠী সাব্বির সাদিক, মা মাহফুজা বেগম, বাবা খয়বর আলী, বড় বোন সাবিনা ইসলাম, একমাত্র সাত বছর বয়সী কন্যা আনিশা তাসনীম অরিণ, আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতা আতিকুল ইসলাম বিপ্লব, রাফিউল হাসান প্রমুখ। 

উল্লেখ্য, গত মঙ্গলবার ২৮জুলাই বিকেলে বগুড়া মহানগরের মালগ্রাম কলেজপাড়ায় সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তানজীলা ইয়াসমিন দীপার (২৬) ঝুলন্ত মরদহে উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ। ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দীপা মহানগরের নারুলী আনন্দপাড়ার খয়বার প্রামাণিকের মেয়ে। তার আগের পক্ষের সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে। তানজীলা ইয়াসমিন দীপা তার দ্বিতীয় স্বামী আবিদুর রহমানের সাথে মালগ্রাম কলেজপাড়ার শাওনের বাসায় ভাড়া থাকতেন। দীপা ও তার স্বামী যে বাসায় ভাড়া থাকতেন তাদের সাথে পাশের রুমে অপর এক শিক্ষার্থী সাবলেট ভাড়া থাকতেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

এবার ফিফা’র বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা উয়েফা’র

বরিশালে ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

আমি মানুষ হত্যা করতে চাই না, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প

বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু