ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৩:৩৫ পিএম

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলায় বাবার চায়ের দোকানে পানি গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর ওই গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে বাবার চায়ের দোকানে সহযোগিতা করতো তানভীর। 

সোমবার সকালে দোকানে ইলেকট্রিক কেটলিতে চা তৈরির জন্য পানি গরম করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

আরও পড়ুন

পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। 

তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি এবং এ বিষয়ে কেউ থানায় যোগাযোগও করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

এবার ফিফা’র বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা উয়েফা’র

বরিশালে ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

আমি মানুষ হত্যা করতে চাই না, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প

বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু