ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৯:৪৩ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে পাটের বাম্পার ফলনে কৃষকের চোখে সোনালী স্বপ্ন

দিনাজপুরের বীরগঞ্জে পাটের বাম্পার ফলনে কৃষকের চোখে সোনালী স্বপ্ন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : মাঠে মাঠে বাতাসে দুলছে সবুজ পাটগাছ, ক্ষেত থেকে পাট ঘরে তুলতে নারী পুরুষ সকলেই অবিরাম ব্যস্ত সময় পার করছে মাঠে। আর সেই সাথে হাটে হাটে ছড়িয়ে পড়েছে ধোয়া-শুকনো সোনালী আঁশের মিষ্টি গন্ধ।

অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় দিনাজপুরের বীরগঞ্জে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকরা ক্ষেত থেকে পাট কাটা, পানিতে ভেজানো, আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজে পার করছেন ব্যস্ত সময়।

স্থানীয় বাজারে শুভ্র ও ঝকঝকে আঁশ হাটে তোলার সাথে সাথেই চড়া দামে তা কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। সার, বীজ ও শ্রমিকের খরচ মিটিয়ে এবার বড় অঙ্কের লাভের হিসাব কষছেন স্থানীয় পাটচাষিরা। উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের পাটচাষী তাইবুল ইসলাম (৪৫) বলেন, এ বছর দুই বিঘা জমিতে পাট চাষ করেছি প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে ১৮-২০ হাজার টাকা। বর্তমানে ১ বিঘা জমিতে ৩৫-৪০ হাজার টাকার পাট বিক্রি করা যাবে দাম ভালো প্রতি মণ পাট ৪ হাজার উপরে বিক্রি করেছি।

আরও পড়ুন

এদিকে পাট ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে পরিবেশবান্ধব পাটের কদর বৃদ্ধি এবং সুতার চাহিদা বাড়ায় বাজার এবার শুরু থেকেই চাঙ্গা। ব্যবসায়ীদের আশা, সোনালী আঁশের এই সুদিন বজায় থাকলে বীরগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে বীরগঞ্জ উপজেলায় ৪৮১ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের পাট চাষ করা হয়েছে। কৃষি অফিসের সঠিক পরামর্শ, কারিগরি সহায়তা এবং রোগবালাইমুক্ত আবহাওয়া নিশ্চিত হওয়ায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে সেই সাথে ভালো বাজারমূল্য পেয়ে কৃষকরা অনেক আনন্দিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে পাটের বাম্পার ফলনে কৃষকের চোখে সোনালী স্বপ্ন

অজপাড়াগাঁ থেকে লাখপতি : ফ্রিল্যান্সার রিপনের গল্পে মুগ্ধ প্রতিমন্ত্রী শাহে আলম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ-এর বাবার সম্পত্তি নিয়ে তদন্তের দাবি

বগুড়ার শেরপুরে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন, বেহাল দশায় সাত গ্রামের মানুষের দুর্ভোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জরাজীর্ণ রাস্তা চলাচলের উপযোগী করে দিলেন ইউএনও