ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ১২:২০ পিএম

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ প্রকাশ

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর যোগদানের চূড়ান্ত তারিখ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবর ১৪ হাজার ৩৮৪ শিক্ষক যোগদান করবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (২ আগস্ট) মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত দিনে নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। তাদের কাছে যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। চিঠিতে আরও জানানো হয়, যোগদানের পর নির্বাচিতদের পদায়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

এর আগে শনিবার শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, প্রাথমিকের নতুন শিক্ষকদের যোগদান শুরু হবে ২৯ অক্টোবর। তবে সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ অক্টোবর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ প্রকাশ

সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ : নিহত ৩, আহত ২১

গণতান্ত্রিক দেশে ত্রিবেদীর সঙ্গে সার্জিও গরের বৈঠক অপ্রত্যাশিত : বিরোধী দলীয় নেতা

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে পুলিশের সতর্কতা জারি