ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০২:১৬ এএম

প্রধানমন্ত্রীকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা তুলে ধরলেন ব্যবসায়ীরা

ছবি : সংগৃহীত, প্রধানমন্ত্রীকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা তুলে ধরলেন ব্যবসায়ীরা

দেশে বিনিয়োগ ও শিল্পায়নের গতি বাড়াতে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসাবান্ধব পরিবেশ, সহজ শর্তে ঋণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করার দাবি তুলে ধরেন উদ্যোক্তারা। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার রূপরেখাও প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ মতবিনিময় সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন। তারা সরকারের বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি ব্যবসায়ীরাও সেগুলো অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

তিনি এপ্রিলে অনুষ্ঠিত প্রথম বৈঠকের প্রসঙ্গ তুলে বলেন, তখন ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, তার অনেকগুলোরই ইতোমধ্যে সমাধান হয়েছে। আজকের বৈঠকেও নতুন কিছু বিষয় উঠে এসেছে, সেগুলো সমাধানেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি সাতটি বিষয় বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে সরকার। এ ধরনের নিয়মিত সংলাপ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা তুলে ধরলেন ব্যবসায়ীরা

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

অ্যাথলেটিকো হারিয়ে স্ন্যাপড্রাগন কাপ জিতলো ম্যানইউ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, ওষুধের গুদাম ধ্বংস

বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস