ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০১:৫৪ এএম

অ্যাথলেটিকো হারিয়ে স্ন্যাপড্রাগন কাপ জিতলো ম্যানইউ

ছবি : সংগৃহীত, অ্যাথলেটিকো হারিয়ে স্ন্যাপড্রাগন কাপ জিতলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক : প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচেই শিরোপার স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। স্ন্যাপড্রাগন কাপের ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ট্রফিটি জিতেছে ইংলিশ ক্লাবটি। জোড়া গোল করে জয়ের নায়ক ছিলেন ব্রায়ান এমবিউমো।

সুইডেনের স্টকহোমের স্ট্রবেরি এরেনায় অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের। চতুর্থ মিনিটে কর্নার থেকে পাওয়া বল দারুণ শটে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আর্নৌ অর্তিজ।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫২তম মিনিটে তরুণ উইঙ্গার শিয়া লেসিকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এক মিনিট পর স্পট-কিক থেকে গোল করে সমতা ফেরান ব্রায়ান এমবিউমো।

আরও পড়ুন

৭৪তম মিনিটে আসে ম্যাচের নির্ধারক মুহূর্ত। নিজেদের রক্ষণভাগ থেকে বল বের করতে গিয়ে ভুল ব্যাক-পাস করে বসে অ্যাথলেটিকো। সেই সুযোগ কাজে লাগিয়ে বল দখলে নেন তরুণ মিডফিল্ডার জ্যাক ফ্লেচার। পরে তার বাড়ানো পাস থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোল করেন এমবিউমো।

অফিসিয়াল স্পনসর ‘স্ন্যাপড্রাগন’-এর নামে আয়োজিত এই প্রাক-মৌসুম টুর্নামেন্টে এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের জয়ে টানা তৃতীয়বারের মতো স্ন্যাপড্রাগন কাপ নিজেদের দখলে রাখল ইংলিশ ক্লাবটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাথলেটিকো হারিয়ে স্ন্যাপড্রাগন কাপ জিতলো ম্যানইউ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, ওষুধের গুদাম ধ্বংস

বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস

দক্ষিণখানে সাবেক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার , গ্রেপ্তার ৩