ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ১০:১৯ পিএম

হাবিপ্রবির প্রো-ভিসি হলেন প্রফেসর ড. নওশের ওয়ান

হাবিপ্রবির প্রো-ভিসি হলেন প্রফেসর ড. নওশের ওয়ান

দিনাজপুর জেলা প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিপ্রবির ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. নওশের ওয়ান। ইতিমধ্যেই তিনি প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন।

প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিজিডি ইন আইসিটি এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৪ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক (গ্রেড-২) পদে পদোন্নতি পান।

আরও পড়ুন

এছাড়া দেশী-বিদেশি স্বনামধন্য জার্নালে তার ১৮টি গবেষণা প্রকাশনা প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, তিনি বিভিন্ন সময়ে হাবিপ্রবি’র বিভাগীয় চেয়ারম্যান ও অনুষদীয় ডীন হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিপ্রবির প্রো-ভিসি হলেন প্রফেসর ড. নওশের ওয়ান

সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গ্যাস সংকটে হাড়ি-পাতিল, খুন্তি নিয়ে রাস্তায় নামলেন নারীরা

শ্বাসনালীতে খাবার আটকে প্রাণ হারালেন ঢাবি অধ্যাপক

বগুড়ার ধুনটে রাস্তায় অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালকের জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ হারাচ্ছে প্রাণচাঞ্চল্য