ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৯:৫৬ পিএম

বগুড়ার ধুনটে রাস্তায় অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালকের জরিমানা

বগুড়ার ধুনটে রাস্তায় অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালকের জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সড়কে অতিরিক্ত বালু বহনের দায়ে ১২ জন ট্রাক চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের পূর্ব ভরণশাহী বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় ধুনট থানার ওসি আতিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত বালুবাহী ট্রাকের কারণে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে দ্রুত খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। ফলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে সড়কে অতিরিক্ত মালামাল বহন না করার জন্য সতর্ক করা হয়।

আরও পড়ুন

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক রক্ষা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অতিরিক্ত মালামাল বহনকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে রাস্তায় অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালকের জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ হারাচ্ছে প্রাণচাঞ্চল্য

বগুড়ার সোনাতলায় খড়ের পালায় আগুন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

পাবনায় চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প