ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০৯:৩২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে দেশি অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম এবং একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ৩ ডাকাত গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-জেলার ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া গ্রামের মো. বিদুর ছেলে ও ১৭টি ডাকাতি মামলার আসামি মো. রাসেলর (২৭), শিবগঞ্জের আড়গাড়াহাট পলাশবাড়ী গ্রামের মো. কসিমুদ্দিনের ছেলে, ১৪টি ডাকাতি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দার কালু ওরফে সোনাদ্দী (৪৭) এবং দাড়িগাছা গ্রামের মো. বাদলের ছেলে ও ২টি মাদক মামলার আসামি মো. রুবেল (২২)।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টায় গোপন খবরের ভিত্তিতে ডাকাতি প্রবণ শিবগঞ্জ-গোমস্তাপুর উপজেলা সড়কের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের মিনু বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সিএনজি, অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার হয়।

আরও পড়ুন

আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরণের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

ফরিদপুরে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বগুড়ার সোনাতলায় নাগরিক সুবিধা বাড়াতে শুরু হয়েছে উন্নয়নমূলক কাজ

ঢাকায় মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক

সিরাজগঞ্জে আবাসিক এলাকায় মুরগি খামার, দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ভাইকে হারিয়ে আজও চলছে বোনের নীরব কান্না