সার্জিও গরের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধি দল
রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে প্রতিনিধি দল।
আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে পৌঁছান তিনি।
জানা গেছে, সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন তিনি। এর আগে তিন দিনের সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।
আরও পড়ুনআগামীকাল (শনিবার, ১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিন দিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






