ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ১২:১৩ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

আজ (শুক্রবার, ৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ২৪ জন, ওয়ারীতে ৩৬ জন, মতিঝিলে ৯৬ জন, তেজগাঁওয়ে ৩৮ জন, মিরপুরে ১২২ জন, গুলশানে ৩৮ জন, উত্তরায় ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

এসময় অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি মিশুক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়া, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩

যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা

বায়ুদূষণে ১৫ নম্বরে ঢাকা, শীর্ষে উগান্ডার কাম্পালা

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক পরীক্ষা শেষে ব্যবস্থা : বিএসটিআই

ভ্রমণের জন্য বাংলাদেশকে আরও নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র, সতর্কতায় পরিবর্তন

পাটোয়ারী-সারজিসদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ ছাত্রদলের