ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ১১:২২ পিএম

বগুড়ায় ফের রাস্তা ও ফুটপাত দখলের মহোৎসব : জনদুর্ভোগ চরমে

বগুড়ায় ফের রাস্তা ও ফুটপাত দখলের মহোৎসব : জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের প্রাণকেন্দ্রের ব্যস্ততম সড়ক ও ফুটপাতগুলো আবারও দখল করে পসরা সাজিয়ে বসেছে মৌসুমি ও ভাসমান ব্যবসায়ীরা। এতে চরম বিঘ্ন ঘটছে সাধারণ পথচারী ও নিয়মিত যানবাহন চলাচলে।

সম্প্রতি ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সিটি প্রশাসনের তৎপরতা দেখা গেলেও, বর্তমানে তদারকির অভাবে পরিস্থিতির আবারও অবনতি ঘটেছে। খোদ সিটি স্বেচ্ছাসেবকদের সামনেই রাস্তা দখল করে পসরা সাজিয়ে বসতে দেখা গেছে শহরের অনেক জায়গায়।

সরেজমিনে দেখা যায়, মহানগরের অত্যন্ত ব্যস্ততম এলাকা স্টেশন রোডের ডাকবাংলোর সামনে মূল সড়কের অর্ধেকেরও বেশি অংশজুড়ে ভ্যান ও অস্থায়ী টং দোকান বসিয়ে ফল বিক্রি করা হচ্ছে। একদিকে আপেল, কমলাসহ হরেক রকমের ফলের সারি সারি দোকান, অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহনের জটলা। এতে মূল সড়ক সংকুচিত হয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।

অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবকরা মূল ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখার দিকে মনোযোগ না দিয়ে অজানা কারণে এখন শুধু অটোরিকশা নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করছেন। অথচ সাতমাথায় দিনভর বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ ও সার্জন দায়িত্ব পালন করলেও তাদের অটোরিকশা নিয়ন্ত্রণের তেমন তোড়জোড় নেই।

আরও পড়ুন

এমনকি ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফুটপাত ছেড়ে পথচারীদের ঝুঁকি নিয়ে মূল রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, যার ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

নিয়মিত যাতায়াতকারী পথচারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, উচ্ছেদ অভিযান চললেও হকার ও অবৈধ দখলদারেরা বেপরোয়া আচরণ করছে। রাস্তা ও ফুটপাত এভাবে দখল হয়ে থাকলে যানজট কমানো কোনভাবেই সম্ভব নয়।

শহরের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পথচারীদের ব্যবহারের জন্য ফুটপাত উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফের রাস্তা ও ফুটপাত দখলের মহোৎসব : জনদুর্ভোগ চরমে

করোতোয়ায় সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধ বিমলার পাশে প্রশাসন

বগুড়ায় আইনজীবীর ওপর হামলা

ডিসেম্বরের মধ্যে বগুড়া বিমানবন্দর উদ্বোধনের পরিবেশ সৃষ্টির তাগিদ

এনসিপিকে মা’ম’লা দিয়ে ঠেকানোর চিন্তা করবেন না : বগুড়ায় এনসিপির নেতাকর্মীরা

রাজধানীতে গ্যাস সংকট, লাকড়ির চুলায় ফিরছে মানুষের রান্নাঘর