ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ১১:১৬ পিএম

বগুড়ায় আইনজীবীর ওপর হামলা

বগুড়ায় আইনজীবীর ওপর হামলা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আইনজীবী, সাবেক ব্যাংকার ও কচিকণ্ঠ কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক এ.কে. এম আব্দুল হান্নান আজাদ (৬৫)কে লোহার রড দিয়ে বেদম পিটিয়েছে মাদক কারবারি ও তাদের সহযোগীরা। সেইসাথে তাকে ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয়েছে।

এতে তার এক পা ভেঙ্গে গেছে। লোহার রড দিয়ে মাথায় একাধিকবার আঘাত করা হয়েছে। হাসপাতালে তার মাথায় ১৯টি সেলাই দেয়া হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) ভোরে মহানগরের চকসুত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুল হান্নান আজাদ অভিযোগ করে বলেন, চকসুত্রাপুর ও বাদুড়তলা এলাকায় মাদক কেনা-বেচা বন্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী একটি অভিযোগপত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক বরাবর প্রদান করেন। সেই অভিযোগপত্রে এলাকাবাসি স্বাক্ষর করেন।  তিনিও মাদক বন্ধে এতে স্বাক্ষর দেন। কিন্তু পরবর্তী বিষয়টি জানতে পেরে মাদক কারবারি ও তাদের সহযোগীরা ক্ষুব্দ হয়।

আরও পড়ুন

এর জের ধরে তারা আজ বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে চকসুত্রাপুর আছির উদ্দিন সড়কে কচিকণ্ঠ কিন্ডার গার্টেন স্কুলের মাঠের কাছে তাকে পেয়ে হামলা করে। এসময় হামলাকারীরা লোহার রড় দিয়ে তাকে বেদম পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানান। তবে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, এব্যাপারে আজ বুধবার (২৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। তিনি বলেন মামলা করলে আইগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আইনজীবীর ওপর হামলা

ডিসেম্বরের মধ্যে বগুড়া বিমানবন্দর উদ্বোধনের পরিবেশ সৃষ্টির তাগিদ

এনসিপিকে মা’ম’লা দিয়ে ঠেকানোর চিন্তা করবেন না : বগুড়ায় এনসিপির নেতাকর্মীরা

রাজধানীতে গ্যাস সংকট, লাকড়ির চুলায় ফিরছে মানুষের রান্নাঘর

এক পা আর একটি বাইসাইকেলে চলছে মোক্তার হোসেনের জীবন যুদ্ধ

নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ