ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ১০:৪১ পিএম

বগুড়ায় ৪টি আইফোনসহ যুবক গ্রেফতার

বগুড়ায় ৪টি আইফোনসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় তিনটি নকল ও একটি আসল আইফোনসহ সাব্বির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ মহানগরের টিএমএসএস মোবাইল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে। ধৃত সাব্বির মুন্সিগঞ্জের নগরকসবার মোহাম্মদ হোসেন মিন্টুর ছেলে।

ওই মার্কেটের নিউ সিঙ্গাপুর টেলিকম এর স্বত্বাকিারী মো: রনি মাহমুদ (৩৫) বলেন, গতকাল সোমবার রাত ৮টার দিকে টিএমএসএস মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় তার দোকানে আসামি মো: সাব্বির হোসেন (২৬) মোবাইল ফোন কিনতে আসে।

দোকানের সেলসম্যান তাকে একটি সিলভার রংয়ের একটি আইফোন দিলে সে কৌশলে অরিজিনাল দামী ওই আইফোন বদলে নকল আইফোন দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে সেলসম্যান তা দেখে ফেলে ডিবিতে সংবাদ দেয়। এরপর ডিবি বগুড়া'র এসআই মো: ফেরদৌস আলীর নেতৃত্বে একটি টিম ওই মার্কেটে অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়।

আরও পড়ুন

পরবর্তীতে ধৃত আসামি মো: সাব্বির হোসেন এর হেফাজত হতে একটি কমলা রংয়ের অরিজিনাল মোবাইল ফোন এবং তার কাধে থাকা নেভি ব্লু রংয়ের ব্যাগের ভিতর থেকে আইএমইআই ও সিম বিহীন তিনটি সিলভার রংয়ের নকল আইফোনসহ বক্স উদ্ধার করা হয়। ধৃত সাব্বিরের বিরুদ্ধে মামলা হযেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪টি আইফোনসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে যুবকের আত্মহত্যা

বগুড়ায় ২ 'মাদক সম্রাজ্ঞীসহ' গ্রেফতার ৩, ২ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় আম বোঝাই ট্রাক খাদে পড়ে ব্যবসায়ী নিহত

বগুড়ায় ডিবির চাকু বিরোধী অভিযান ব্যবসায়ীদেরকে সতর্কবার্তা

কুড়িগ্রামের উলিপুরে লোকালয়ে ১০ ফুট লম্বা অজগর