ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ১০:২৯ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় আম বোঝাই ট্রাক খাদে পড়ে ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় আম বোঝাই ট্রাক খাদে পড়ে ব্যবসায়ী নিহত

সলঙ্গা (সিরাজগঞ্জ)  প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে সবুর মিয়া (৩৫) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাত চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে একটি আম বোঝাই ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলে ট্রাকের ওপরে থাকা আম ব্যবসায়ী সবুর মিয়া মারা যায়।

আরও পড়ুন

এসময় ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের সলঙ্গায় আম বোঝাই ট্রাক খাদে পড়ে ব্যবসায়ী নিহত

বগুড়ায় ডিবির চাকু বিরোধী অভিযান ব্যবসায়ীদেরকে সতর্কবার্তা

কুড়িগ্রামের উলিপুরে লোকালয়ে ১০ ফুট লম্বা অজগর

বগুড়ার আদমদীঘিতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৮ জন গ্রেফতার

৫ জেলা নিয়ে বিভাগ গঠিত হচ্ছে বগুড়া

পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর আবদার মেটাতে ঘুরতে বেরিয়ে চোর সন্দেহে দম্পতি আটক