ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০২:০৪ পিএম

সান্তোসেও অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ

সান্তোসেও অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তার পুরোনো ক্লাব সান্তোসে ফেরার পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছেন। ভেতরের রেষারেষি, ক্লাবের অভ্যন্তরীণ সিদ্ধান্তহীনতা এবং নিজের আচরণগত বিতর্ক নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার দূরত্ব এখন তুঙ্গে। ফলে ২০২৬ সালের ডিসেম্বরের পর সান্তোসের সাথে তার চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা একপ্রকার ক্ষীণ হয়ে এসেছে।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের সাম্প্রতিক মনোভাব ও আচরণে দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তাকে দৈনন্দিন অনুশীলনে সামলানো কঠিন হয়ে পড়েছে এবং তার স্বার্থপর মনোভাব সতীর্থদের বিরক্ত করছে। মে মাসে অনুশীলনের সময় রবিনহো জুনিয়রের সঙ্গে তর্কাতর্কির পর তার অধিনায়কত্ব ও নেতৃত্ব দেয়ার ক্ষমতা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। বিতর্কের জল আরও গড়ায় কোপা সুদেরিকানা চলাকালীন। দল যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে ভেনিজুয়েলা সফরের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন নেইমারকে সাও পওলোর একটি পোকার টুর্নামেন্টে দেখা যায়। এ নিয়ে তীব্র সমালোচনার জবাবে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখান। পরবর্তীতে চাপেকোয়েন্সের বিরুদ্ধে ম্যাচে গোল করার পর তাস বণ্টনের অভিনয় করে বিতর্কিত ভঙ্গিতে গোল উদযাপন করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেইমার নিজেই ক্লাবের দৈনন্দিন রুটিন ও পেশাদার ফুটবলের চাপ নিয়ে ক্লান্ত। তিনি খেলা ছেড়ে দেয়ার মানসিকতায় থাকলেও তার বাবা ও বাণিজ্যিক চুক্তিগুলোর বাধ্যবাধকতার কারণে খেলা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। 

আরও পড়ুন

অন্যদিকে, ক্লাবের দুর্বল অবকাঠামো, নিম্নমানের স্কোয়াড এবং টানা দ্বিতীয় বছরের মতো অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা নিয়ে ক্ষোভ রয়েছে নেইমার ও তার বাবারও। অবকাঠামোগত উন্নয়নে নেইমার নিজে অর্থায়ন করলেও ক্লাবের ভেতরের অস্বচ্ছতা নিয়ে তাদের অভিযোগ রয়েছে। মাঠের বাইরের জটিলতার পাশাপাশি আর্থিক সমস্যাও বড় রূপ নিয়েছে। সান্তোসের কাছে নেইমারের বকেয়া পাওনার পরিমাণ ১৭ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এছাড়া খেলোয়াড়রাও কয়েক মাস ধরে তাদের ইমেজ রাইটসের টাকা পাননি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তোসেও অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলই বিশ্বকাপের সেরা

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি : সিইসি