ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ১০:০৬ পিএম

গাইবান্ধা মডেল রেলওয়ে স্টেশন নানা সমস্যায় জর্জরিত

গাইবান্ধা মডেল রেলওয়ে স্টেশন নানা সমস্যায় জর্জরিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা মডেল রেলওয়ে স্টেশনে বর্তমানে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। পাশাপাশি রেল কর্মচারী ও কিছু সুবিধাবাদী বহিরাগতদের কারণে যাত্রীরা নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন।  

গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পূর্ব ও পশ্চিম দু’টি শেডের নিচে মোট চারটি প্লাটফরম রয়েছে। রেললাইনগুলো উত্তর-দক্ষিণে চলে গেছে। উত্তরে লালমনিরহাট ও দক্ষিণে শান্তাহারগামী ট্রেনগুলো চলাচল করে। এক প্লাটফরম থেকে অন্যটিতে যেতে মাঝখানে তিনটি রেললাইন পেরিয়ে যাত্রীদের চলাচল করতে হয়।

দুইদিকে প্লাটফরম দু’টি সু-উচ্চ হওয়ায় যাত্রীরা বিড়ম্বনায় পড়েন, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক যাত্রীরা প্লাটফরমে যাতায়াতে প্রতিদিন ছোট খাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ ব্যাপারে প্লাটফরমগুলোতে নির্বিঘ্নে যাতায়াতের জন্য বিদ্যমান ওভারব্রিজে দু’টি প্লাটফরমের সংযোগের জন্য ওভার ব্রিজের ওপর থেকে নিচে প্লাটফরম পর্যন্ত সংযোগ সিঁড়ি নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

এদিকে কিছুদিন আগে রেলওয়ে স্টেশনের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য স্টেশনের দক্ষিণ প্রান্ত রেলগেট হতে  উত্তরের আউট সিগন্যাল পর্যন্ত স্টিল বেরিকেড নির্মাণ করা হলেও কিছু সুবিধাবাদী বহিরাগত ও স্টেশনের নিকটবর্তী অধিবাসীরা স্টিলের গ্রিলগুলি কেটে চলাচলের রাস্তা বের করেছে। বর্তমানে স্টেশনে অবাধ যাতায়াত চলছে। স্টেশন প্লাটফরমে  চোর, পকেটমার, খারাপ  মেয়ে মানুষ ও বখাটেদের গভীর রাত পর্যন্ত ঘোরাফেরা ও আড্ডা চলে।

আরও পড়ুন

এ ব্যাপারে স্টেশন ফাঁড়ির পুলিশও নিরাপত্তা কর্মীদের কোন ভ্রুক্ষেপ নেই। অন্যদিকে স্টেশন সংলগ্ন অধিবাসীরা তাদের কাপড় চোপড় শুকানো ও খড়ি লাকড়ি শুকানোর জন্য স্টেশন প্লাটফরমটিকে ব্যবহার করে থাকে।

অন্যদিকে স্টেশন সংলগ্ন মালগুদামটি বর্তমানে বাঁশহাটি এবং ইট, বালু ও খোয়া মার্কেটে এবং ব্যাঙের ছাতার মতো চায়ের দোকানে জমজমাট হয়ে উঠেছে। একটি সূত্র জানায়, রেলওয়ের স্টেশন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব অবৈধ মার্কেট গড়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধা মডেল রেলওয়ে স্টেশন নানা সমস্যায় জর্জরিত

বগুড়ার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, দইয়ের মান সনদ না থাকায়

গল্প ভালোলাগছেনা বিধায় সিনেমা করছেন না পূর্ণিমা

পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা, নিবন্ধিত যান ১ হাজার

পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী