ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০৯:৩২ পিএম

রংপুরের পীরগঞ্জে বস্তাবন্দি নারী ভিক্ষুকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে বস্তাবন্দি নারী ভিক্ষুকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের আজগর আলীর পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, কুমেদপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পাশের জমি চাষের সময় দুর্গন্ধ ছড়ালে পুকুরপাড়ে গিয়ে কচুরিপানার ওপর অর্ধগলিত পা দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহতের নাম নার্গিস বেগম(৩৫)। সে মরারপাড়া গ্রামের লতারপাড়ার রাসেল মিয়ার স্ত্রী। দু’জনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত বলে জানা গেছে।

আরও পড়ুন

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার আসল রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগঞ্জে বস্তাবন্দি নারী ভিক্ষুকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে দুই দই-মিষ্টির দোকানে জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় বাড়ির পাশে মুরগির সেড নির্মাণ, থানায় অভিযোগ

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

ঢাবির টিএসসিতে ‘ফিমেল জোন:ব্যাখ্যা চায় প্রশাসন

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থী ঠিক করবে দল : মির্জা ফখরুল