ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০৯:১১ পিএম

বগুড়ায় বেগম হত্যা মামলা বাবা-ছেলেসহ ৩ আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া সদর উপজেলার গোপালবাড়ী পশ্চিমপাড়ায় বেগম (৫৫) হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিন হাজতি আসামির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। তারা হলো-ওই গ্রামের জিল্লার কসাই এবং তার দুই ছেলে আশিকুর কসাই ও রাশেদুল কসাই। আজ সোমবার (২৭ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, পারিবারিক বিষয় নিয়ে বিবাদের জের ধরে ওই আসামিসহ অন্যান্য আসামিরা গত ১৭ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার গোপালবাড়ী পশ্চিমপাড়ার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের আঘাতে মান্না মন্ডলের স্ত্রী বেগম এবং তার ছেলে তুফান মন্ডল, মেয়ে মিলি এবং সাহেদগণকে আহত করে।

আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি রাত ১টার দিকে বেগম মারা যান।

আরও পড়ুন

এ ব্যাপারে নিহত বেগমের ছেলে তুফান মন্ডল বাদি হয়ে বগুড়া সদর থানায় ওই তিনজনসহ চারজনকে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. মো. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. এএইচএম গোলাম রব্বানী খান রোমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বেগম হত্যা মামলা বাবা-ছেলেসহ ৩ আসামির জামিন নামঞ্জুর

নাটোরে পরকীয়ার জেরে স্বামী হত্যা স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ: নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

ভীষণ ক্ষুদ্ধ দিয়া মির্জা

বগুড়া অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের ডাক