ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০৮:৪৫ পিএম

বগুড়া অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের ডাক

বগুড়া অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের ডাক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের দাবিদাওয়া আদায়ে বগুড়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের  সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা আহ্বায়ক মো. সোহাগের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাকির হোসেন বেবি, সাবেক সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম।

আরও  উপস্থিত ছিলেন সদস্য শাহ আলম, হৃদয়, বিল্লাল, রকি মিয়া, সোহাগ হোসেন ও রাশেদ। মালিকদের মধ্যে সভায় অংশ নেন শাহীন, শিপন ও কোরবান।

আরও পড়ুন

সভায় বক্তারা বলেন, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ভাড়ায় পরিচালিত অ্যাম্বুলেন্সের জন্য ভাড়াকৃত রেজিস্ট্রেশনের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী টোল ফ্রি সুবিধা কার্যকর করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সে লাশ বহনের সময় টোল ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জ্বালানির নিশ্চয়তা।

সভায় আরও জানানো হয়, আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের ডাক

কলকাতায় উপ-হাই কমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

সাংবাদিকেরা দেশ ও জাতির বিবেক এবং সমাজের দর্পণ : এমপি মিলটন

রংপুরের গঙ্গাচড়ায় ৩২টি চায়না দুয়ারী ও ৮টি কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

বগুড়ার তৃতীয় লি/ঙ্গের মানুষের দাবি: ভিক্ষা নয় চাই কর্মসংস্থান